বটিয়াঘাটায় জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই-২৬ দিবস উপলক্ষে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
খুলনার বটিয়াঘাটায় ‘জুলাইয়ের চেতনাকে সমুন্নত রাখার আহ্বান জানিয়ে শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণ’ জামায়াতে ইসলামী গণমিছিল ও সমাবেশ করেছে, আজ বুধবার বিকাল ৫ টার সময়।

সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ মিছিল বটিয়াঘাটা বাজার থেকে বের হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাজার চত্বরে এসে শেষ হয়। এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শত শত নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বটিয়াঘাটা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শেখ আবু ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির মাওলানা আশরাফ আলী, খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের জয়েন্ট সেক্রেটারি আল আমিন গোলদার, থানা সেক্রেটারি আব্দুল হাই বিশ্বাস, কর্মপরিষদ সদস্য মাওলানা হুমায়ুন কবির ও মাওলানা আব্দুর রহিম, থানা বায়তুল মাল সেক্রেটারি আব্দুল কাদের গাজী, ২ নম্বর সদর ইউনিয়ন সভাপতি তরিকুল ইসলাম, ৩ নম্বর ইউনিয়ন সভাপতি হাফেজ ওমর ফারুক, ৪ নম্বর ইউনিয়নের সহ-সভাপতি এনামুল হক, ৫ নম্বর ইউনিয়ন সভাপতি মাওলানা একরাম হোসেন, ৬ নম্বর ইউনিয়নের আমির মাওলানা নাজমুল হোসেন সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার পতনের যে লক্ষ্য ও প্রত্যাশা সৃষ্টি হয়েছিল, তা বাস্তবায়নে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা জরুরি। তারা অভিযোগ করেন, কিছু রাজনৈতিক শক্তি জুলাই আন্দোলনের চেতনাকে উপেক্ষা করে নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছে। একই সঙ্গে তারা দেশে সন্ত্রাস, সহিংসতা ও অস্থিতিশীলতার অভিযোগ তুলে জনগণের অধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে গণমিছিল কর্মসূচি শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *