অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতে খুলনা জেলা পুলিশের ‘বিশেষ অপরাধ পর্যালোচনা সভা’
এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা
আজ ২৬ জুলাই ২০২৬ খ্রি., খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে জুন/২০২৬ মাসের অপরাধ পরিসংখ্যান ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
জনাব মোঃ মোস্তাফিজুর রহমান ডিআইজি খুলনা রেঞ্জ; খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আগমন উপলক্ষে জেলা পুলিশের পক্ষ হতে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা মহোদয়, পুলিশ সুপার, খুলনা। জেলা পুলিশের একটি সুসজ্জিত দল গার্ড-অব-অনার প্রদান করেন।
সভার শুরুতে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ চিত্র তুলে ধরেন জনাব এস. এম. আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), খুলনা।
প্রধান অতিথি অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন। তিনি মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, আইন শৃংখলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রন, তদন্তের মান উন্নয়ন, থানার সেবার মান বৃদ্ধি সংক্রান্তে প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।
সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা মহোদয়।
সভায় উপস্থিত ছিলেন—জনাব আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, (ট্রাফিক); জনাব খায়রুল আনাম, বিপিএম-সেবা,অতিরিক্ত পুলিশ সুপার,(বি-সার্কেল); জনাব সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), জনাব মোঃ আমির হামজা, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল); জনাব অপু মন্ডল,সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ); জনাব এম, এম, তারিক-উল্লাহ্, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ); জনাব শাহেদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ); জনাব বিপ্লব কুমার নন্দী, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ),খুলনা। এছাড়াও খুলনা জেলা পুলিশের সকল থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন দপ্তরের প্রধানগন উপস্থিত ছিলেন।

