রাষ্ট্রপতি পদত্যাগ করলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: স্পিকার

সেখ রাসেল, দপ্তর সম্পাদক:
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, রাষ্ট্রপতি পদত্যাগ করলে তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন এবং সংবিধান অনুযায়ী পরবর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করবে।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্পিকার জানান, ব্যক্তিগত মেডিক্যাল চেকআপের জন্য গত ১৯ জুলাই থাইল্যান্ডের ব্যাংকক সফরে গিয়েছিলেন। চিকিৎসা-সংক্রান্ত পরীক্ষা শেষ হওয়ায় নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরেছেন।

তিনি বলেন, “গতকাল আমার মেডিক্যাল চেকআপ শেষ হয়েছে। সে কারণেই দেশে চলে এসেছি। আপাতত এ বিষয়ে এর বেশি কিছু বলার নেই।”

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার বলেন, “সেটা তো আমি বলতে পারব না।”

তবে সংবিধানগত প্রক্রিয়া ব্যাখ্যা করে তিনি বলেন, “যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন, তাহলে স্পিকারের কাছে পদত্যাগ করবেন এবং আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ একজন নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করবেন। এটাই সংবিধানের বিধান।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *