ঝিনাইদহে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত

সাইফুল ইসলাম, ঝিনাইদহ সংবাদদাতা-
মাদকমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষার প্রত্যয়ে ঝিনাইদহে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র‍্যালিটি বের করা হয়।
ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আয়োজনে র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার ও সচেতনতামূলক প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন। র‍্যালির মাধ্যমে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে মাদকাসক্তির ঝুঁকি থেকে দূরে রাখার আহ্বান জানানো হয়।
এ সময় মাদক নির্মূলে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সব মহলকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলন জোরদারের প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়।
র‍্যালিতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ডা. মোস্তাফিজুর রহমান, সভাপতি আশরাফুল ইসলাম, সহসভাপতি আব্দুস সবুর ও আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল বাসার, সাংগঠনিক সম্পাদক ফখরুদ্দিন মুন্না, তথ্য ও যোগাযোগ সম্পাদক ইমন আহমেদ, অর্থ সম্পাদক মোসলেম উদ্দিন, শিক্ষাবিষয়ক সম্পাদক ফারুক আহমেদ, প্রচার সম্পাদক সোহরাব হোসেন, সহসাংগঠনিক সম্পাদক আল মিরাজ এবং বিশিষ্ট সমাজসেবী হারুনুর রশিদ প্লাবনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *