খুলনা-১ আসনের সংসদ সদস্যের উপস্থিতিতে বটিয়াঘাটা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
খুলনার বটিয়াঘাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ আমীর এজাজ খান। তিনি বলেন, “শুধু প্রশাসনের ওপর নির্ভর করে বসে থাকলে হবে না। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাইকে একযোগে কাজ করতে হবে এবং প্রশাসনকে সহযোগিতা করতে হবে।”
তিনি আরও বলেন, উপজেলার কোনো কাঁচা রাস্তা যেন না থাকে এবং পর্যায়ক্রমে সব সড়ক ঢালাই বা পিচঢালা করা হয়, সে বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সভায় সভাপতিত্ব করেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) থান্দার কামরুজ্জামান। সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, দুর্নীতি প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শোয়েব-শাত-ইল ইভান, বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন, হরিণটানা থানার অফিসার ইনচার্জ, লবণচরা থানার প্রতিনিধিসহ সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এছাড়া উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, সাবেক উপজেলা বিএনপির সভাপতি এমডি খায়রুল ইসলাম খান জনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুর রব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: জাহিদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো: তরিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নিগার সুলতানা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিলন কুমার দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, উপজেলা যুবদলের সদস্য সচিব মো.বাহাদুর মুন্সী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুবকর মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ফেরদাউস শেখ, বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন মুন্সী, উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মুফতি আব্দুল হাকিম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ এবং উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রতিনিধিরা।
সভায় উপস্থিত বক্তারা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

