মতলবে প্রবাসী ছেলের জন্য ঔষধ দিতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মা
মোঃ খোরশেদ আলমঃ
মতলবে প্রবাসী ছেলের জন্য ঔষধ দিতে গিয়ে লাশ হয়ে ফিরলেন খদেজা বেগম (৫৫) নামে এক মা ।
এ ঘটনাটি ঘটেছে মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের আম্মাকান্দা এলাকায়।
হাসপাতাল ও পারিবারিক সুত্রে জানাযায় গত ২১ মঙ্গলবার মতলব দক্ষিন উপজেলার নায়েরগাঁও দক্ষিন ইউনিয়নের খিদিরপুর মৃধা বাড়ীর মৃত মন্নান মৃধার স্ত্রী মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের তাতুয়া ফকির বাড়ীর সোবহানে কাছে যায় প্রবাসী ছেলের জন্য ঔষধ পাঠাতে ।
বিকাল ৪টায় বাড়ী ফেরার পথে তাতুয়া আম্মাকান্দা এলাকার বেরীবাধে আসলে দ্রতগতি সম্পুন্য একটি হাইএস গাড়ীর চাপা দেয় । পরে আশেপাশের লোকজন আহত খদেজা বেগমকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার নাঈমুল ইসলাম রাজিব তাকে মৃত ঘোষণা করেন । মৃত্যুকালে তিনি ৩ মেয়ে ১ ছেলেসহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন । ঘতক হাইএস খদেজা বেগমকে চাপা দিয়ে পালিয়ে যায় । তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
এলাকার আশেক আলী মোল্লা জানান খদেজা বেগম খুব ভাল মানুষ ছিলেন অনেক কষ্ট করে তার ছেলেকে বিদেশ পাঠায়। সুখের মূখ দেখার আগেই ছেলের জন্য ঔষধ পাঠাতে গিয়ে পৃথিবী ছেড়ে চলে গেলেন ।
খবর পেয়ে মতলব উত্তর থানা এসআই সুমন চন্দ্র দাস হাসপালে এসে সুরতাল সংগ্রহ করেন। বাদী পক্ষে কোন অভিযোগ না থাকায় রাতে খিদিরপুর নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

