নগরীর একটি অভিজাত হোটেলে ক্যান্সার বিষয়ক সেমিনারে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা

ক্যান্সার একটি কঠিন ব্যাধি। এই ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিকে দীর্ঘ সময় ধরে চিকিৎসা নিতে হয়। ফলে অনেক পরিবার চিকিৎসা ব্যয় নির্বাহ করতে গিয়ে নি:স্ব করে দেয়। তবে আধুনিক চিকিৎসায় ক্যান্সার জয় করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলা মঞ্জু আজ শুক্রবার সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলে সমন্বিত ন্যূনতম আক্রমণাত্মক প্রযুক্তি ইন্টারভেনশনাল টার্গেট থেরাপির উপর আয়োজিত ক্যান্সার সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। নাশমান ইনস্টিটিউট প্যাথলজি অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিন এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রশাসক ক্যান্সারে আক্রান্ত না হওয়ার বিষয়ে কি কি ব্যবস্থা নেয়া যায় সে বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

নাশমান ইনস্টিটিউট প্যাথলজি অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিন (অবসরপ্রাপ্ত) চেয়ারম্যান মেজর জিল্লুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (সার্জারি) ডা. এস. এম. আকরামউজ্জামান ও ডা. আসাদুল্লাহিল গালিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *