শহীদ আবু সাঈদসহ জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে দেওয়া হবে না — আলী আজম এমপি
সাইফুল ইসলাম, ঝিনাইদহ সংবাদদাতা-
চব্বিশের জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে ও ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) বিকেলে পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা নায়েবে আমীর ও পৌর মেয়র পদপ্রার্থী আব্দুল আলীম। প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আমীর আলী আজম মো. আবুবকর। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেলা সভাপতি সৈয়দ আজিজুর রহমান আন্জু,শহর আমীর এ্যডঃ ইসমাইল হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি আলী আহসান, সহকারী সেক্রেটারি আলমগীর হোসেন,সাইদুর,তানজিম বিন আলিম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আলী আজম মো. আবুবকর বলেন, শহীদ আবু সাঈদসহ জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে দেওয়া হবে না। তাঁদের রক্তের বিনিময়ে অর্জিত গণআকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতীয় ঐক্য গড়ে তুলে ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে ঝিনাইদহে ইসলামী ছাত্রশিবিরের ১৬ জন নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শহীদ জহিরুল ইসলাম, ইবনুল ইসলাম পারভেজ, আনিচ, শহিদ, জসিম, সোহানসহ সকল শহীদের আত্মত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এসব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো রাজনৈতিক কর্মীকে মতাদর্শের কারণে প্রাণ দিতে না হয়।##

