বটিয়াঘাটা সদরে পানি সরবরাহের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা, দুর্ভোগ চরমে, প্রশাসনের নেই কোন পদক্ষেপ।
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা।
খুলনা বটিয়াঘাটা উপজেলা সদরে উপজেলা নির্বাহী অফিসারের বাস ভবনের দক্ষিন পাশ থেকে প্রাণীসম্পদ অফিস সহ কলেজ পাড়ার অধিকাংশ পরিবার জলাবদ্ধতার কারণে দুর্ভোগের শিকার হচ্ছে অনেকদিন ধরে। তার মূল কারণ হিসেবে এলাকাবাসী জানিয়েছে, কোন ড্রেনেজ ব্যবস্থা ও পানি সরবরাহের ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই বাড়ীর উঠানে পানি জমে যায়| এ অবস্থা বহু দিনের| প্রতিবছর জলাবদ্ধতা সৃষ্টি হলে এলাকাবাসী ইউএনও সহ অন্যদের কাছে পানি নিষ্কাশনের ড্রেন নির্মানের দাবী জানালেও নেয়না কোন ব্যবস্থা। এলাকাবাসী এ নিয়ে হতাশ হয়ে পড়েছে| তাই এটাকে তাদের ভাগ্য বলে মেনে নিয়ে নীরবে সয়ে যাচ্ছে| বিষয়টি নিয়ে বর্তমান ইউএনও থান্দার কামরিজ্জামানের দৃষ্টি আকর্ষন করে অপেক্ষা করে আছেন এলাকাবাসী| কবে সমাধান হবে স্থায়ী জলাবদ্ধতার তা কেউ জানে না ?

