সুজানগরে দরিদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও গাছের চারা বিতরণ

সুজানগর (পাবনা)প্রতিনিধি: সুজানগরে দরিদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার সকালে পাবনার সুজানগর উপজেলার উদয়পুর মোড়ে সুজানগর আমিনপুর বেড়া (SAB) আয়োজনে, সবুজ সেনা সংঘের পৃষ্ঠপোষকতায় ১৫০ জন দরিদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ৫ কেজি ধানের বীজ ও দুটি করে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও বীজ ও গাছের চারা বিতরণ করেন, নাজিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম মিয়া। সংগঠনের সভাপতি মোফাজ্জল হোসেন খানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হক মিয়ার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি রফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক ইখতিয়ার আহমেদ ইভান,উপ সহকারী কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান, সংগঠনের প্রচার সম্পাদক আব্বাস উদ্দিন আলহাজ প্রমুখ।

ক্যাপশন: পাবনার সুজানগরে দরিদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও গাছের চারা বিতরণ করেন, আবুল কালাম মিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *