বটিয়াঘাটায় এমপি আমির এজাজ খানের মতবিনিময় সভা ও সরকার কর্তৃক নির্ধারিত অফিস কক্ষ উদ্ভোধন
সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
খুলনার বটিয়াঘাটা উপজেলায় সরকারি কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় নেতা কর্মী, সাধারণদের নিয়ে বনায়ন, বৃক্ষরোপণ কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে তিনি সরকার কর্তৃক নির্ধারিত অফিস রুম আনুষ্ঠানিক উদ্ভোবন করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমীর এজাজ খান, সংসদ সদস্য, খুলনা-১। সভাপতিত্ব করেন জনাব থান্দার কামরুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার, বটিয়াঘাটা, খুলনা। সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, সাংবাদিকবৃন্দ ও অংশীজনরা উপস্থিত থেকে বনায়ন ও পরিবেশ সংরক্ষণে করণীয়, চলমান কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। অনুষ্ঠানটির আয়োজন করেছে উপজেলা প্রশাসন, বটিয়াঘাটা, খুলনা।
এছাড়াও তিনি তার অফিস কক্ষ উদ্ভোধন শেষে উপস্থিত নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, এলাকাবাসীদের বলেন, এ অফিস কক্ষ এলাকার উন্নয়ন, জনসেবার মান উন্নয়ন, জনগনের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি আপনাদের সুখে দুখে পাশে আছি, থাকবো। আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন, আমি তার জন্য চির কৃতজ্ঞ।

