বিদায়ী পুলিশ সুপার মোঃ রবিউল হাসানকে সংবর্ধনা

মোঃ জাবেদ হোসেনঃ চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে বিদায়ী পুলিশ সুপার মোঃ রবিউল হাসানের বদলিজনিত বিদায় উপলক্ষে সোমবার (২৯ জুন) এক আন্তরিক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত এবং যুক্তরাজ্য থেকে মাস্টার্স ইন টেরোরিজম, সিকিউরিটি অ্যান্ড পুলিশিং ডিগ্রিধারী মোঃ রবিউল হাসান ২০২৫ সালের ২৯ নভেম্বর চাঁদপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালনকালে তিনি জেলার আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান, অপরাধ দমন, জনবান্ধব পুলিশিং এবং বাহিনীর পেশাদারিত্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর নেতৃত্বে জেলা পুলিশ বিভিন্ন অভিযানে সাফল্য অর্জনের পাশাপাশি সাধারণ মানুষের আস্থা অর্জনেও সক্ষম হয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে চাঁদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা তাঁর দক্ষতা, সততা, মানবিক নেতৃত্ব এবং কর্মনিষ্ঠার প্রশংসা করেন। একই সঙ্গে নতুন কর্মস্থলে তাঁর সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মজীবন কামনা করেন।
অনুষ্ঠানের শেষে চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপার মোঃ রবিউল হাসানকে শুভেচ্ছা জানিয়ে তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সার্বিক সাফল্য কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *