বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মোরেলগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি গঠন,জাকির সভাপতি,জাকারিয়া সম্পাদক

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি :

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা শাখার তিন বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে। রবিবার বিকেলে সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় ৫১ সদস্যবিশিষ্ট এ কমিটির নাম ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে উপজেলার মধ্য পুটিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন মল্লিক সভাপতি, এনায়েতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সহিদুল ইসলাম সহ-সভাপতি এবং হরতকীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুম জাকারিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য পদে রয়েছেন— নির্বাহী সম্পাদক মো. ফজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির আহমদ, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, মহিলা সম্পাদক মরিয়ম আক্তার, অর্থ সম্পাদক আব্দুল কাইউম, প্রচার সম্পাদক রায়হান মুস্তাকিম, ধর্মবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান, সহ-প্রচার সম্পাদক মো. জুয়েল, ক্রীড়া সম্পাদক রফিকুল আলমসহ মোট ৫১ সদস্য।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের ঐক্য সুদৃঢ় করা, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত মর্যাদা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

এদিকে, নবগঠিত এ কমিটিকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে মোরেলগঞ্জে প্রাথমিক শিক্ষা উন্নয়ন, শিক্ষক সমাজের কল্যাণ এবং সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *