নগরবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারকল্পে সুধী সমাবেশ ।

এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা

অদ্য ২৯ জুন ২০২৬ তারিখ খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয়ের দিকনির্দেশনায় ও উপ পুলিশ কমিশনার (উত্তর) এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে কেএমপি’র দৌলতপুর থানাধীন কুলিবাগান ইস্পাহানি কলোনীতে নগরবাসীর অংশগ্রহণে একটি সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ প্রতিরোধে পুলিশ-জনগণের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে করণীয় বিষয়ে মতবিনিময় করা হয়।

এসময় দৌলতপুর থানার অফিসার ইনচার্জ, থানার অন্যান্য অফিসার ও ফোর্স, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *