এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে খেরুদিয়া দেলোয়ার হোসেন হাইস্কুল অ্যান্ড কলেজে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ জাবেদ হোসেনঃ চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে অবস্থিত খেরুদিয়া দেলোয়ার হোসেন হাইস্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান। পবিত্র কোরআন তেলাওয়াত করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী রিফাত হোসেন। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন পরীক্ষার্থী বিথী আক্তার এবং শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মাসুদা আক্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি এ.টি.এম. আব্দুল মতিন (তাহের)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা কমিটির সদস্য আফরোজা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন বকাউল, চাঁদপুর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান আল রিয়াদ সরকার, বিষ্ণুপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজ, প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য শ্রী তপন সরকার, সাবেক অভিভাবক সদস্য মোফাজ্জল জমাদার এবং শিক্ষানুরাগী ও সমাজসেবক কাজী আব্দুস শুক্কুর।
এ সময় শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠিত মিলাদ ও বিশেষ মোনাজাতে আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া করা হয়।
বক্তারা বলেন, জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় কাঙ্ক্ষিত সফলতা অর্জনের জন্য শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, সততা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে হবে। পাশাপাশি তারা শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে বিদায়ী শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ সফলতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *