বাগেরহাটে ১৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি:বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি ব্যাগ জব্দ করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন সাকিবুর হক তামিম (৩৬)। তিনি খুলনা মহানগরীর খালিশপুর এলাকার মৃত এনামুল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৪ জুন) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট উপজেলার আট্টাকী মহাসড়ক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাকিবুর হক তামিমকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি মোবাইল ফোন ও ব্যবহৃত ব্যাগ জব্দ করা হয়।

এ ঘটনায় ফকিরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) মানিক রাজবংশী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ব্যক্তি ভোররাতে আট্টাকী মহাসড়কের পাশে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *