ইসলামপুর পৌরসভার উন্মূক্ত বাজেট ঘোষণা

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি। জামালপুরের ইসলামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ২০২৬-২৭ অর্থ বছরে ৩৯ কোটি ৭০ লাখ ২৯ হাজার ৫৩৩ টাকা বাজেট ঘোষণা করা হয়।

মঙ্গলবার (২৩জুন) দুপুরে পৌর কার্যালয়ে বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হোসাইন।

বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৩৯ কোটি ৭০ লাখ ২৯ হাজার ৫৩৩ টাকা এবং সমাপনী স্থিতি রাখা হয়েছে ১ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার ৩৩ টাকা। এতে জলবায়ু সহিষ্ণু অবকাঠামো ও টেকসই নগর অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দেয়া হয়েছে।

বাজেট অধিবেশনে সহকারী প্রকৌশলী মোফাখখারুল ইসলাম,উপজেলা বিএনপির সহ সভাপতি জয়নাল আবেদীন সরকার,পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী,ইসলামপুর বাজার বণিক সমিতি সভাপতি আওয়াল খান লোহানী প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। ​
এ সময় পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী,সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *