নকলায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
জাহাঙ্গীর হোসেন, শেরপুর : শেরপুরের নকলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের সারাদেশে নৈরা’জ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষো’ভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা, শহর, কলেজ ও মাদ্রাসা শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার (২২ জুন) বিকেলে বিক্ষোভ মিছিলটি নকলা পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হল মোড় যাত্রী ছাউনির সামনে প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহবায়ক রাসেল সরকার, শহর ছাত্রদলের আহবায়ক ছানোয়ার হোসেন অভি, সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদুল আলমসহ (আলমগীর) অনেকেই। ওইসময় উপজেলা, শহর, কলেজ ও মাদ্রাসা শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

