বিষ্ণুপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আক্তার বকাউলের গণসংযোগ
স্টাফ রিপোর্টেরঃ চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন ইউনিয়নের সাবেক যুবদল সভাপতি ও আহ্বায়ক, বর্তমান ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আক্তার বকাউল।
গত ২০ জুন (শনিবার) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন। এ সময় স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগণ তার সঙ্গে উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে আক্তার বকাউল বলেন, “বিষ্ণুপুর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি কাজ করতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা এবং নদীভাঙন রোধসহ ইউনিয়নের সার্বিক উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো।”
তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে আমি দলীয় কর্মকাণ্ড ও জনসেবার সঙ্গে সম্পৃক্ত রয়েছি। সাধারণ মানুষের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে কাজ করেছি এবং ভবিষ্যতেও করে যাব। ইউনিয়নের উন্নয়ন ও জনগণের কল্যাণই আমার প্রধান লক্ষ্য।”
গণসংযোগ চলাকালে স্থানীয় বাসিন্দারা তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। আক্তার বকাউল সেগুলো মনোযোগ সহকারে শোনেন এবং নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করার আশ্বাস দেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূল পর্যায়ে ব্যাপক জনসম্পৃক্ততার কারণে আক্তার বকাউল ইতোমধ্যে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। তার এ গণসংযোগ কর্মসূচি ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন অনেকেই।

