ভারতীয় মদসহ জামালপুরে দুই মাদক কারবারি গ্রেফতার

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।।

জামালপুরে ৯০ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)। বকশীগঞ্জ উপজেলার পাখিমারা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। রবিবার (২১ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জামালপুর জেলা পুলিশ।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, বকশীগঞ্জ উপজেলার মখলেছুর রহমানের ছেলে মো: রিদুওয়ান বারী তালুকদার ও বাট্রাজোড় পশ্চিমপাড়া এলাকার সোবহান আলী তালুকদারের ছেলে তাবিবুর হাসান তালুকদার।

পুলিশ জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে চোরাই পথে ভারতীয় মদ বাংলাদেশে বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে বকশীগঞ্জ উপজেলার পাখিমারা এলাকায় আঞ্চলিক মহাসড়কের পাশে জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযান চালিয়ে একটি বস্তার ভিতরে রাখা ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধারসহ ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য এক লক্ষ আশি হাজার টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার মোছা: ফারহানা ইয়াসমিন বলেন, মাদকমুক্ত জামালপুর গড়ে তোলার লক্ষ্যে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ী, চোরাকারবারি ও অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকা ব্যবহার করে যারা অবৈধভাবে মাদক ও নিষিদ্ধ পণ্য দেশে প্রবেশ করানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদক নির্মূলে জেলা পুলিশ সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *