শেরপুরের নকলায় পার্টনার এর আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
জাহাঙ্গীর হোসেন, শেরপুর : শেরপুরের নকলায় ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ওই পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ-২ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ তৌফিক আহমেদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, শেরপুরের উপপরিচালক কৃষিবিদ সাখাওয়াত হোসেন, পার্টনার কংগ্রেস ময়মনসিংহ-২ অঞ্চলের সিনিয়র মনিটরিং কর্মকর্তা সানাহ উদ্দিন কায়সার, সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি ও উপজেলা সমবায় কর্মকর্তা নওশেদুজ্জামান।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খোরশেদুর রহমান ও যুগ্ম আহবায়ক আব্দুল হক তালুকদার চান মিয়া, পৌর এলাকার কৃষক নাজমুল হক ও গণপদ্দী ইউনিয়নের কৃষক আবুল কালাম আজাদ প্রমুখ।
অনুষ্ঠানে আধুনিক কৃষি পদ্ধতি এবং বিষমুক্ত উপায়ে স্বল্প জমিতে কিভাবে অধিক ফসল উৎপাদন করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে কৃষকদের জন্য কৃষি বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও সঠিক উত্তরদাতাদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে কৃষকসহ রাজনীতিবিদ ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

