বটিয়াঘাটায় নদী ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন এলজিইডির নির্বাহী প্রকৌশলী জহির মাজাহার

সেখ রাসেল, বিভাগীয় ব্যূরো চিফ, খুলনা:
খুলনা বটিয়াঘাটা উপজেলা বাজার সদর এলাকায় ১৭/০৬/২০২৬ তারিখ বুধবার বেলা ১১টার দিকে নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এলজিইডির খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক মোঃ নাজমুল হাসান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ জহির মাজাহার। উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক ইউপি চেয়ারম্যান ও সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খানের প্রতিনিধি এমডি খায়রুল ইসলাম খান জনি। বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সী, বিএনপি নেতা সমাজসেবক মোল্লা সেলিম, এলজিইডির শাখা ব্যবস্থাপক সাহিদুর রহমান। উল্লেখ্য নদী বেষ্টিত বটিয়াঘাটা উপজেলা বাজার সদর সহ নদী ভাঙ্গনের কবলে পড়ে প্রতি বছর শত শত পরিবার বাস্তহারা হয়ে মানবেতর জীবন যাপন করছে । পাশাপাশি নদী ভাঙ্গনে উপজেলা বাজার সদর সংকুচিত হয়েছে। খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নদী ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে । তারই ধারাবাহিকতায় গতকাল বুধবার এলজিইডির বিভাগীয় কর্মকর্তারা উপজেলা বাজার সদরের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন । এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা টুটুল গোলদার, সাবেক ইউপি সদস্য নূর আলম ভূঁইয়া, সাংবাদিক গাজী তরিকুল, রবিউল ইসলাম রবি, হারুন শেখ, মোঃ আব্দুল্লাহ বুলবুল প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *