বটিয়াঘাটায় চনক বিশ্বাসের সাংবাদিক সম্মেলনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে জীবনের নিরাপত্তার দাবি

সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা।
গত ১৯/০৬/২৬ তারিখ শুক্রবার বটিয়াঘাটা প্রেসক্লাবে চনক বিশ্বাসের করা সাংবাদিক সম্মেলনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বটিয়াঘাটা প্রেসক্লাবে পাল্টা সংবাদিক সম্মেলন করেছেন গোপালগঞ্জ জেলার হাটবাড়িয়া এলাকার বাসিন্দা মোঃ মিরাজ বেগ।
তিনি দাবি করেন, চনক বিশ্বাস বিভিন্ন সময় নিজ স্বাক্ষরিত ও রেজিস্ট্রিকৃত জমির দলিল অস্বীকার করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে আমার ন্যায্য দাবিকে ব্যহত করার চেষ্টা চালাচ্ছে।
লিখিত বক্তব্যে মিরাজ বেগ বলেন, চনক বিশ্বাসের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ ২/৩ বছর ধরে চলে আসছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার শালিস বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং বিভিন্ন সময়ে চনক বিশ্বাস জমি বুঝিয়ে দেওয়ার বিষয়টি স্বীকারও করেছেন। সর্বশেষ আগামী ২২ জুন ২০২৬ তারিখে বিষয়টির চূড়ান্ত মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছিল। এরই মধ্যে গত ১৯ জুন বটিয়াঘাটায় চনক বিশ্বাস একটি সাংবাদিক সম্মেলন করে জমির দলিলগুলোকে জাল বলে দাবি করেন, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেন তিনি।
মিরাজ বেগ আরও বলেন, সংশ্লিষ্ট দলিলগুলোর মূলকপি তার কাছে সংরক্ষিত রয়েছে এবং একাধিকবার রেজিস্ট্রি অফিসে তল্লাশি করে সেগুলোর সত্যতা যাচাই করা হয়েছে। তিনি অভিযোগ করেন, বিভিন্ন শালিসে উপস্থিত ব্যক্তিবর্গ ও সাক্ষীদের সামনেও চনক বিশ্বাস জমি বুঝিয়ে দেওয়ার কথা বললেও বর্তমানে তিনি বিভ্রান্তিকর মিথ্যা প্রচার চালাচ্ছেন।
তিনি দাবি করেন, চনক বিশ্বাস বিভিন্ন সময়ে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। এমনকি তার বাড়ির আশপাশে গেলে গুলি করে লাশ গুম করার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে মিরাজ বেগ বটিয়াঘাটার সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রকৃত ঘটনা উদঘাটন করে দলিল ও অন্যান্য প্রমাণ যাচাইয়ের মাধ্যমে সত্য তথ্য জনগণের সামনে তুলে ধরা হোক। তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *