সীমান্তে পুশইন নিয়ে উত্তেজনা আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো বিএসএফ কে বিজিবি

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ভারতীয় সীমান্তে এক ব্যক্তিকে পুশইনের চেষ্টা ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পতাকা বৈঠক হলেও কোনো সমাধান না হওয়ায় সীমান্ত এলাকায় বিজিবি ও স্থানীয়রা অবস্থান নিয়েছে।

বুধবার (১০ জুন) উপজেলার রাম রামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের নন্দীর চর বিএসএফ ক্যাম্পের সদস্যরা প্রায় ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। এ সময় উত্তেজনার এক পর্যায়ে বিএসএফের এক সদস্য গুলি করবে বলে হুমকি দিলে। বিজিবির সদস্যরা পাল্টা জবাব দিয়ে বলেন আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো। এ সময় জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা এবং স্থানীয়রা প্রতিরোধ গড়ে তোলে।

বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে ওই ব্যক্তি নো ম্যানস ল্যান্ডে অবস্থান করেন। পরে জামালপুর ৩৫ বিজিবির সহকারী পরিচালক ও ভারতের নন্দীর চর বিএসএফ ক্যাম্পের পরিদর্শকের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে কোনো সমাধান না হওয়ায় বিএসএফ ওই ব্যক্তিকে ফেরত না নিয়ে নো ম্যানস ল্যান্ডেই রেখে চলে যায়।

বৈঠক ব্যর্থ হওয়ার পর সীমান্তে নতুন করে উত্তেজনা দেখা দেয়। বর্তমানে বিজিবি ও স্থানীয়রা ওই এলাকায় অবস্থান করছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সকালে বিএসএফ ওই ব্যক্তিকে ভারত থেকে সীমান্তের শূন্য রেখায় ঠেলে পাঠায়। পরে স্থানীয়দের সহযোগিতায় বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *