পিরোজপুরে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবা কারবারি আটক
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার, পিরোজপুরঃ
পিরোজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ জিয়াউর রহমানের তদারকিতে এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ মোস্তফা শওকত জামানের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল বুধবার (১০ জুন) পিরোজপুর থানা এলাকায় চোরাচালান প্রতিরোধ ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে পিরোজপুর সদর উপজেলার দক্ষিণ গাজীপুর গ্রামের মৃত জাফর গাজীর পুত্র মোঃ স্বপন গাজী (৪২)-কে ৩০ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবাসহ আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।মাদক নির্মূলে পিরোজপুর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদকসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

