খুলনা রেঞ্জ কাবাডি প্রতিযোগিতা-২০২৬ এর শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা

আজ খুলনা জেলা শিরোমনি পুলিশ লাইন্স এ এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে খুলনা জেলার আয়োজনে খুলনা রেঞ্জ কাবাডি প্রতিযোগিতা-২০২৬ এর শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রেজাউল হক, পিপিএম, ডিআইজি, খুলনা রেঞ্জ , বাংলাদেশ পুলিশ, খুলনা।

খুলনা রেঞ্জ কাবাডি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা, পুলিশ সুপার, খুলনা।

উক্ত কাবাডি প্রতিযোগিতায় আরআরএফ, খুলনা দল চ্যাম্পিয়ন এবং, খুলনা জেলা পুলিশ দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন জনাব তোফায়েল আহাম্মেদ, অতিরিক্ত ডিআইজি (এডমিনিস্ট্রেশন এন্ড ফিনান্স) খুলনা রেঞ্জ, খুলনা; জনাব মোঃ হাতেম আলী, পিপিএম-সেবা, কমান্ড্যান্ট, অতিরিক্ত ডিআইজি, আরআরএফ, খুলনা; জনাব এস, এম, আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার- (প্রশাসন ও অর্থ); জনাব খায়রুল আনাম, বিপিএম সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল); জনাব মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল); জনাব মোঃ রাফিউর রহমান, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) খুলনা রেঞ্জ, খুলনা; জনাব অপু মন্ডল, সহকারী পুলিশ সুপার(শিক্ষানবিশ), খুলনাসহ কাবাডি প্রতিযোগি ও খুলনা জেলার অন্যান্য অফিসার ফোর্সবৃন্দ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *