কানুদী ও ইমান পট্টিতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আক্তার বকাউলের গণসংযোগ

স্টাফ রিপোর্টারঃআসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিষ্ণুপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, সাবেক যুবদল সভাপতি ও আহ্বায়ক এবং বর্তমান ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার বকাউল গণসংযোগ করেছেন। গত ৬ জুন শনিবার সন্ধ্যায় তিনি কানুদী ইমান পট্টি এলাকায় এ গণসংযোগ করেন।
গণসংযোগকালে আক্তার বকাউল স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি এলাকাবাসীর বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।
এ সময় আক্তার বকাউল বলেন, এলাকার উন্নয়ন, জনসেবামূলক কর্মকাণ্ড এবং জনগণের পাশে থেকে কাজ করার লক্ষ্য নিয়েই তিনি এগিয়ে যেতে চান। তিনি ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
গণসংযোগে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *