​তারাকান্দায় বিয়ের প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ, যুবক পলাতক

মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার।

​ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার পারতলা এলাকার বাসিন্দা সামিয়া আক্তার শিখা (১৭)-এর পরিবার অভিযোগ করেন যে, তারাকান্দা উপজেলার বহেরাকান্দি সরকার বাড়ি এলাকার আলী হোসেনের ছেলে আশিক (২২) বিয়ের প্রলোভন দেখিয়ে সামিয়া আক্তার শিখাকে বাড়ি থেকে নিয়ে যান আশিক। পরে আশিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেছেন শিখার পরিবারের সদস্যরা।

​এ ঘটনায় শিখার পরিবার সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে আশিকের পরিবারের বক্তব্যে সামিয়া আক্তার শিখাকে তার বোন জামাই আশিকের বাড়িতে নিয়ে আসে বলে জানান। আশিক কোথায় এ বিষয়ে তার পরিবারের কেউই জানে না, সামিয়া আক্তার শিখা জানান তাদের তিন বছর যাবত প্রেমের সম্পর্ক আশিকের পরিবার জোর করে আশিক কে অন্য জায়গায় বিয়ে করানোর জন্য চাপ প্রয়োগ করলে আশিক স্বেচ্ছায় শিখাকে তার বাড়ি থেকে বিয়ের কথা বলিয়া বাড়িতে নিয়ে আসেন সবাই মেনে নিবেন বলে কিন্তু বাড়িতে এলে আশিক পালিয়ে যান। এ বিষয়ে আশিকের পরিবার কিছুতে মেনে নিতে পারছে না শিখাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *