বটিয়াঘাটায় গাজাসহ গ্রেফতার ১০০/- টাকা অর্থ দন্ডসহ ৬ মাস বিনাশ্রম কারাদন্ড
সেখ রাসেল, বিভাগীয় প্রধান, খুলনা:
খুলনা বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে চোর সন্দেহে সাং-বুড়িডাঙ্গা, মোংলা, বাগেরহাট, হাল সাং-হেতালবুনিয়া (প্রেম কানন ফেরদৌস লেখকের) বাড়ীর পাশে মৃত গুরুপদ মন্ডল এর পুত্র দুধর্ষ চোর নামে খ্যাত উষ্ণীষ মন্ডল ওরফে পিগু (২০) কে আটক করে স্থানীয় জনতা মারধরের সময় সংবাদ পেয়ে বটিয়াঘাটা থানা এস,আই মাহমুদুজ্জামান ও সঙ্গীয় কনস্টেবল ইয়ানুর এসে রক্ষা করে।
তার সামনের বাম পকেট থেকে ৩ পুরি গাজা, যার ওজন ৭ গ্রাম (প্যাকেট সহ) জব্দ করে এবং বটিয়াঘাটা নির্বাহী ম্যজিষ্ট্রে ও ইউএনও জনাব থান্দার কামরুজ্জামান ২০১৮ এর মাদকদ্রব্য আইন ৯ লঙ্ঘন ও একই আইনের ৩৬ ধারার সারনীর ১৯ ক্রমিক মতে ১০০/- টাকা অর্থদন্ড ও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়। ইউএনও মহোদয়ের নির্দেশে ২ পুরি গাজা পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয় এবং ১ গ্রাম গাজা সংরক্ষণের নির্দেশ দেয়।
উক্ত উষ্ণীষ মন্ডল মূলত চোর নামে পরিচিতি। বটিয়াঘাটা বাসীর দাবি তাকে থানা পুলিশ জিজ্ঞাসাবাদ করলে একের পর এক ঘটে যাওয়া চুরির সাথে জড়িত চোর চক্র ধরা পড়বে ও চুরি হওয়া মালামাল উদ্ধার হওয়া সম্ভব।
প্রকাশ থাকে যে, উক্ত উষ্ণীষ মন্ডল ওরফে পিগুকে মারধরের সময় বটিয়াঘাটা ইউএনও থান্দার কামরুজ্জামান জনতার হাত থেকে রক্ষা করে বটিয়াঘাটা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্তকে জানালে থানা পুশিল এসে জনতার হাত থেকে রক্ষা করে।
উষ্ণীষ মন্ডল ওরফে পিগু খুবই মেধাবী একজন ছাত্র ছিলো। নেশার কোবলে আজ সে চুরির পথ বেছে নিয়েছে। আমাদের সমাজে নেশা, চুরি, ঘুষ, দূর্ণীতি মানুষকে অধপতনের দিকে নিয়ে যাচ্ছে। আজ সঠিক গাইড লাইনের অভাবে হারাচ্ছি মেধাবীদের। মাদক ও নেশাকে নিষিদ্ধ করতে পারলে, অনেক মেধাবীরা বিপথগামী হতো না, এগিয়ে নিয়ে যেতো নিজেকে ও দেশকে ।

