বটিয়াঘাটায় বিএনপি অফিসে ঢুকে যুবদল কর্মীর উপর গুলির ঘটনায় মানববন্ধন

সেখ রাসেল, বিভাগীয় প্রধান, খুলনা:
খুলনার বটিয়াঘাটা উপজেলা ১ নং জলমা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি অফিসে ঢুকে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) বিকেলে উপজেলার জব্বার সড়কের সামনে থেকে মিছিল নিয়ে লবণচড়া থানার সামনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, স্থানীয় যুবদল নেতা মোঃ মাসুম বিল্লাহ ও মোঃ জাহিদের ওপর হামলা ও হয়রানির প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করছেন। এ সময় বক্তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সী, সৈয়দ মনিরুল ইসলাম হিরো (১ নং জালমা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক), আব্দুল জব্বার শেখ (জালমা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক), ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল খা ও সাধারণ সম্পাদক পান্না মিয়া, ৬ নং ওয়ার্ড বিএনপির সুমন, ওয়াহিদুল ইসলাম বাদল (০১ নং জালমা ইউনিয়ন যুবদল), মোহাম্মদ নজরুল ইসলাম (৯ নং ওয়ার্ড যুবদল) প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম, ৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামাল গাজী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ইদ্রিসসহ স্থানীয় নেতাকর্মীরা।
মানববন্ধনে মহিলা নেত্রীদের মধ্যে লাভলী বেগম, সানজিদা ফারুক তন্নি, বিউটি, লতা অধিকারী, নুরুন্নাহার বেগমসহ আরও অনেকে অংশগ্রহণ করেন। এছাড়া ময়না, নয়ন, মাহমুদ, ওসমান শেখ, খাইরুল শেখ, আলী আহসান, হেলালসহ স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, “অবিলম্বে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে, অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *