লবণচরা থানা পুলিশ ৮ কেজি গাঁজা সহ ১ নারী গ্রেফতার

খুলনা বিভাগীয় প্রধান, খুলনা:
খুলনা মহানগরীর লবণচরা থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৩ মে ২০২৬) বিকেল ৪টা ৩৫ মিনিটে দারোগার লীজ এলাকায় অভিযান চালিয়ে এক নারী মাদক কারবারীকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই(নিঃ) খান মোঃ তানজীর হোসেনের ও এসআই(নিঃ)পীযূষ দাশ এর নেতৃত্বে সঙ্গীয় নারী কনস্টেবল/৪৮৩৫ রেশমা, কং/৭৪৯৭ মো:আলামিন হোসেন ও কং ৬৬৯৮ মো: অমিত হাসান এর সহয়তায় এক বিশেষ অভিযান পরিচালনা করে জিরোপয়েন্ট হইতে রূপসাব্রীজ গামী দারোগার লীজ নামক বিশ্বরোড পাকা রাস্তার উপর হইতে মাদককারী শিমু আক্তার (২৮) বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার সোনাখালী এলাকার বাসিন্দাকে আটক করা হয়। অভিযানের সময় তার হেফাজত থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

লবণচরা থানা পুলিশ জানিয়েছে, জিরোপয়েন্ট থেকে রূপসা ব্রিজগামী বিশ্বরোড পাকা সড়কের দারোগার লীজ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *