চাঁদপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ জিয়াউর রহমান সোহাগের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়
মোঃ জাবেদ হোসেনঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুর জেলার সর্বস্তরের জনগণ, দলীয় নেতাকর্মী, ছাত্রসমাজ এবং দেশ-বিদেশে অবস্থানরত মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন চাঁদপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ জিয়াউর রহমান সোহাগ।
ঈদুল আজহা মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ত্যাগের মহিমায় উদ্ভাসিত এই পবিত্র উৎসব মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সৌহার্দ্যের বার্তা পৌঁছে দেয়। এ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় মোঃ জিয়াউর রহমান সোহাগ বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদেরকে ত্যাগ ও মানবতার শিক্ষা দেয়। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত আনন্দ উপভোগ করা সম্ভব।”
তিনি আরও বলেন, বর্তমান সময়ে দেশ নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে অতিক্রম করছে। তাই সকলকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। একইসঙ্গে তিনি তরুণ সমাজকে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটি সুন্দর সমাজ বিনির্মাণে ভূমিকা রাখার আহ্বান জানান।
চাঁদপুর জেলা ছাত্রদলের এই নেতা বলেন, “ঈদের আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ছড়িয়ে পড়ুক। সবার জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক। মহান আল্লাহ আমাদের সকলের কোরবানি কবুল করুন এবং দেশ ও জাতিকে সকল সংকট থেকে মুক্তি দান করুন।”
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সবাই যেন সাধারণ মানুষের পাশে দাঁড়ায় এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সচেষ্ট থাকে।
সবশেষে মোঃ জিয়াউর রহমান সোহাগ চাঁদপুরবাসীসহ সমগ্র দেশবাসীকে আবারও পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “সকলকে ঈদ মোবারক। মহান আল্লাহ আমাদের সকলের জীবনে শান্তি, কল্যাণ ও রহমত দান করুন।”

