মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়া সংগঠনের মাঝে ফুটবল বিতরণ করলেন পিরোজপুর জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টার, পিরোজপুরঃ
“যেখানে মাঠ, সেখানেই জেলা পরিষদ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পিরোজপুরে বিভিন্ন ক্রীড়া সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে ফুটবল বিতরণ করেছে জেলা পরিষদ।
রোববার (১৭ মে) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন বিভিন্ন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ফুটবল তুলে দেন।এসময় বক্তারা বলেন, খেলাধুলা যুব সমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মাদক, কিশোর গ্যাং ও নানা সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে জেলা পরিষদের এ উদ্যোগ প্রশংসনীয় বলে উল্লেখ করেন তারা।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত। আরও উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা ক্রীড়া একাডেমির সভাপতি মোঃ মিজানুর রহমান শরীফ, নামাজপুর আর্থ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, ওয়ান্ডার্স ক্লাবের সাধারণ সম্পাদক পরাগ সরদারসহ বিভিন্ন ক্রীড়া, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “তরুণ প্রজন্মকে সুস্থ ধারার কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। মাঠমুখী যুব সমাজই পারে একটি সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *