ময়মনসিংহের তারাকান্দায় সরকারি হালট দখল, দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর
মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার।
ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় সরকারি হালট অবৈধ দখল মুক্ত করায় এবং এর সঠিক সীমানা নির্ধারণের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) বরাবর আবেদন জানিয়েছেন এলাকার সকল স্তরের জনসাধারণ। আবেদন সূত্রে জানা যায় তারাকান্দা উপজেলার কাকনী মৌজার ১০৪৩ নং দাগে একটি সরকারি হালট বিদ্যমান। এই রাস্তাটি কাকনী ফকির মার্কেটের পিছন থেকে জয়নালের বাড়ি হয়ে কাকনী পরিবার কল্যান কেন্দ্রের পেছন পর্যন্ত বিস্তৃত। অভিযোগ উঠেছে যে জনগুরুত্বপূর্ণ এই হালটের অধিকাংশ বর্তমানে স্থানীয় প্রভাবশালীর মাধ্যমে অবৈধভাবে দখল হয়ে যায়।
হালটটি দখল হয়ে যাওয়ার পরিপেক্ষিতে এলাকার জনসাধারণ এবং স্কুল কলেজগামী ছাত্র ছাত্রীদের যাতায়াতের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। মূল রাস্তাটি ব্যবহারের অনুপযোগী হওয়ায় মানুষ নিরুপায় হয়ে ব্যক্তি মালিকানাধীন জমির উপর দিয়ে ঘরে যাতায়াত করতে হয়। এতে করে প্রতিদিন শতশত মানুষ ভোগান্তির শিকার হচ্ছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল করিম বলেন আগে এই রাস্তা দিয়ে সহজেই বাজার এবং স্কুলে যাতায়াত করতো। এখন দখল হয়ে যাওয়ায় আমাদের অনেক দূর ঘুরে যেতে হয়। বিশেষ করে শিশুদের খুব কষ্ট হচ্ছে। আরেক বাসিন্দা রহিমা বেগম ক্ষুভ প্রকাশ করে বলেন আমরা সাধারণ মানুষ। এই রাস্তা আমাদের একমাত্র ভরশা ছিলো। এখন দখল হয়ে যাওয়ায় প্রতিদিনই সমস্যায় পড়তে হচ্ছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চাই। এলাকাবাসীর পক্ষে আব্দুল হান্নান খান স্বাক্ষরিত এই আবেদনে বলা হয়েছে দ্রুত সরকারী সার্ভিয়ার নিয়োগের মাধ্যমে জমির পরিমাপ করে হালটের সীমানা নির্ধারণ করা প্রয়োজন। একই সাথে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রাস্তাটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করার জোর দাবি জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসারের নিকট।

