ভোলা জেলার ডিবি পুলিশের অভিযানেঃ-০৫ (পাঁচ) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ ০১ জন আটক।

মশিউর রহমান ঃ
ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) স্যারের দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলার তত্বাবধায়নে, ভোলা জেলার দৌলতখান থানাধীন ভবানীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ লঞ্চঘাট সংলগ্ন পাঁকা রাস্তার উপর থেকে ০৫ (পাঁচ) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা ডিবি পুলিশের একটি চৌকস টিম।

ইং ১৬-০৫-২০২৬ তারিখ ০৯.৪৫ ঘটিকায় সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলার এসআই (নিঃ)/মোঃ আবু ইউসুফ সংঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ভোলা জেলার দৌলতখান থানাধীন ভবানীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ লঞ্চঘাট সংলগ্ন পাঁকা রাস্তার উপর থেকে আসামী মোসাঃ ইতি (৪২), স্বামী-আমির হোসেন, পিতা-মৃত চাঁদ আলী, সাং-দেওয়ান কান্দি ৬নং ওয়ার্ড, উত্তর ফুলবাগিচা, থানা-লালমোহন, জেলা-ভোলাকে ০৫ (পাঁচ) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *