চাঁদপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
মোঃ জাবেদ হোসেনঃ
চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুর ও চাঁদপুর জেলা পুলিশের যৌথ অভিযানে এ ঘটনা ঘটে।
অভিযানে মতলব দক্ষিণ থানাধীন উত্তর কালিকাপুর গ্রামের দুধ মিয়া বেপারী বাড়িস্থ নিজ বসতঘর থেকে মোঃ ফারুক হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি মৃত নুরুল ইসলাম ও কাজল বেগমের ছেলে। তার বাড়ি উত্তর কালিকাপুর, ০৭ নং ওয়ার্ড, ০৪ নং নারায়নপুর ইউনিয়ন, মতলব দক্ষিণ, চাঁদপুর।
অভিযানকালে ফারুক হোসেনের দখলীয় বসতঘর তল্লাশি করে ৩১ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ৩ গ্রাম বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) মোতাবেক মতলব দক্ষিণ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

