ফুলপুরে মোবাইল বিক্রিতে বাঁধা, স্ত্রী কে হত্যা করেছে স্বামী

মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার।

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার মোবাইল বিক্রিতে বাঁধা দেওয়ায় কেন্দ্র করে এক গৃহবধূকে হত্যা করেছে তার মাদকাসক্ত স্বামী। পরে ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার চালাতে লাশ ঘরের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে বলে দাবি করেছে নিহতের পরিবার।

রোববার উপজেলার লাওয়াড়ি গ্রাম থেকে নিশা খাতুন (২২) ঐ গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত নিশা খাতুন উপজেলা ধনদড়া ইউনিয়নের রামসোনা গ্রামের নাইব আলীর মেয়ে। চার বছর আগে নিশা খাতুনের পাশ্ববর্তী লাওয়াড়ি গ্রামের নাইব আলীর ছেলে মকবুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে ৩ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। নিহতের বাবা নাইব আলী অভিযোগ করেন আমার মেয়ের জামাই একজন মাদকাসক্ত। প্রায়ই মেয়েকে নির্যাতন করতো। মোবাইল ফোন বিক্রি করতে বাঁধা দেওয়ার আমার মেয়েকে মারধর করে হত্যা করেছে। পরে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে স্বামীর পরিবারের দাবি নিশা খাতুন আত্মহত্যা করেছেন।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ফিরুজ হোসেন বলেন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *