প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের বর্ণাঢ্য আনন্দ মিছিল

মোঃ জাবেদ হোসেনঃগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর আগমন উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ মে বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বিকেল থেকেই যুবদলের নেতাকর্মীরা দলীয় ব্যানার, ফেস্টুন ও স্লোগানে স্লোগানে মিছিলকে প্রাণবন্ত করে তোলেন। মিছিলটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কেএম নজরুল ইসলাম নজু। তিনি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য অজিউল্লা জিন্নাহ। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে যুবদলের নেতাকর্মীরা সবসময় জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি সংগঠনকে আরও শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এছাড়াও উপস্থিত ছিলেন সদর থানা যুবদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক মোঃ মহসিন খান, জেলা যুবদলের সদস্য মোঃ সাখাওয়াত হোসেন মিয়াজী, পৌর যুবদলের সদস্য আবু তাহের মোল্লা, পৌর যুবদলের সদস্য রোমান খান, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান আল রিয়াদ এবং সদর থানা যুবদলের অন্যতম সদস্য আক্তার বকাউল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন মিয়াজী। তিনি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে যুবদলের নেতাকর্মীরা সক্রিয় রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ হারুন খান। তিনি উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদল নেতা আজাদ বেপারী, ইকবাল বেপারী, তাজুল ইসলাম তাজ, ফয়সাল হাজড়া, হানিফ বকাউল, রাসেল মিয়াজী, সাদ্দাম গাজী, জাকির হোসেন শেখ, ফয়সাল গাজী,খোকন মাস্টারসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর সফল সফর কামনা করেন এবং সরকারের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। পুরো অনুষ্ঠান শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *