শেরপুরে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন

মোঃ আরিফুর রহমান
স্টাফ রিপোর্ট

শেরপুরের নকলা উপজেলা বিহারীর পারের বালুর ঘাট এলাকায় পেকুয়া বিলের খাল পুনঃখনন প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মে ২০২৬) বেলা পৌনে ১১ দিকে উপজেলার পেকুয়া বিলের মোহনা হতে বিহারিরপাড় উট ব্রিজ পর্যন্ত প্রায় ৩.৯৩ কিলোমিটার এবং পাঠাকাটা ইউনিয়নের বুরোডুবি বিলে ৩.৪৮৮ কিলোমিটার খাল পূর্ণ খনন কাজের উদ্বোধন করা হয় ।
এ সময় জেলা উপজেলা প্রশানের কর্মকর্তা বৃন্দ, লেবারগণ এবং স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী।
সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন।
বক্তারা বলেন, খাল পুনঃখননের ফলে এলাকার জলাবদ্ধতা দূর হবে, কৃষিকাজে সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হবে। এতে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ ব্যাপকভাবে উপকৃত হবেন বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা, নকলা, শেরপুর। এলাকার গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সার্বিক আইনশৃঙ্খলাডি নিয়ন্ত্রণ ছিলেন নকলা থানার বাটপার তা কর্মকর্তা রিপন চন্দ্র গোপ, এবং তার সঙ্গীও ফোর্সগন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *