বাগেরহাটে অবৈধ আফ্রিকান মাগুর মাছের হ্যাচারিতে অভিযান ৩০ মন মাছ জব্দ, জরিমানা আদায়

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটের কচুয়া উপজেলা এর বাঁধাল গ্রামে একটি বসতবাড়িতে গড়ে তোলা অবৈধ মাছের হ্যাচারিতে অভিযান চালিয়ে প্রায় ৩০ মন বিদেশি আফ্রিকান মাগুর মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় হ্যাচারি মালিককে জরিমানা করা হয় এবং জব্দকৃত মাছ ধ্বংস করা হয়েছে।

বুধবার (১৩ মে) দুপুর ১টার দিকে কচুয়া উপজেলা প্রশাসন এর উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী হাসান।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার বাঁধাল গ্রামের একটি বসতবাড়িতে অবৈধভাবে বিদেশি আফ্রিকান মাগুর মাছের হ্যাচারি পরিচালনার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় হ্যাচারি থেকে প্রায় ৩০ মন আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত হ্যাচারি মালিক হান্নান হাওলাদারকে ৫ হাজার টাকা জরিমানা করেন। পরে জব্দকৃত মাছগুলোতে লবণ প্রয়োগ করে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।

অভিযান চলাকালে বাংলাদেশ পুলিশ এর কচুয়া থানা পুলিশের একটি টিম এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মণ্ডল উপস্থিত ছিলেন।

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী হাসান বলেন, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার স্বার্থে অবৈধভাবে চাষ ও বাজারজাতকরণ করা নিষিদ্ধ মাছের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল বলছে, অবৈধ আফ্রিকান মাগুর মাছ মানবদেহ ও পরিবেশের জন্য ক্ষতিকর হওয়ায় এর উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধে প্রশাসনের এমন উদ্যোগ প্রশংসনী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *