পিরোজপুরে মাদক বিরোধী অভিযান: দুই যুবকের কারাদণ্ড
স্টাফ রিপোর্টার,পিরোজপুর :
সোমবার (১১ মে) পিরোজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক বাপন সেন কর্তৃক গঠিত রেইডিং টীম বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস,এম আল আমীনের নেতৃত্বে পিরোজপুর জেলার সদর থানাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে ০২ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।আসামীঃ রাতুল ইসলাম তুর্ঘ (২২), পিতাঃ সফিকুল ইসলাম চুন্নু, সাং- রাজারহাট, ০৪ নং ওয়ার্ড,থানাঃ পিরোজপুর সদর, জেলাঃ পিরোজপুর। শান্ত দত্ত (২৩), পিতাঃ স্বপন দত্ত, সাং খুমুরিয়া, ০৪ নং ওয়ার্ড,থানাঃ পিরোজপুর সদর,জেলাঃ পিরোজপুর । এ বিষয়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ০২টি মামলা রুজু করে প্রত্যেককে যথাক্রমে ০১ মাস ও ০৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০/- ও ১,০০০/- অর্থদন্ড প্রদান করে আসামীদ্বয়কে জেল হাজতে প্রেরণ করেন।

