কোম্পানীগঞ্জে পুলিশ সপ্তাহ ২০২৬ ইং অনুষ্ঠিত

সিলেট প্রতিনিধি:-
আমর পুলিশ, আমর দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিভিন্ন আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শুরু হয়েছে পুলিশ সপ্তাহ ২০২৬ ইং

(১০) মে কোম্পানীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে, বিশেষ নিরাপত্তা কার্যক্রমের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করা হয় র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে জনসচেতনতা তৈরি করে।

সন্ধ্যায়, কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন বিশেষ চেকপোস্টে তল্লাশি কার্যক্রম চালায় থানা পুলিশ,পুলিশ সপ্তাহ ২০২৬ এর উদ্বোধন সম্পর্কে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন কর্মকার জানান,সারা দেশের অংশ হিসেবে কোম্পানীগঞ্জেও পুলিশ সপ্তাহের উদ্বোধন হয়েছে, তিনি বলেন আমরা জনগণের নিরাপত্তা দিতে সব সময় প্রস্তুত, চুরি, সন্ত্রাস, ডাকাতি ও মাদক নির্মূলে কোম্পানীগঞ্জ থানা পুলিশ সব সময়ই প্রস্তুত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *