পিরোজপুরে মাদকবিরোধী যৌথ অভিযান: মা ও দুই ছেলের ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড
স্টাফ রিপোর্টার,পিরোজপুরঃ
পিরোজপুরে মাদকবিরোধী যৌথ অভিযানে মা ও তার দুই ছেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (৯ মে) সকালে পিরোজপুর সদর উপজেলার পালপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. আল আমিনের নেতৃত্বে গঠিত টাস্কফোর্সে বাংলাদেশ সেনাবাহিনী, কাস্টমস অফিসার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পিরোজপুর জেলা কার্যালয়ের সদস্যরা অংশ নেন।অভিযানকালে পালপাড়া এলাকার একটি বসতঘরে তল্লাশি চালিয়ে ৩০ পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই তিনজনকে আটক করা হয়। আটকরা হলেন—লিপি বেগম (৪০), তার ছেলে মোঃ সাব্বির শেখ (২২) ও মোঃ রাব্বি শেখ (১৯)।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি মামলা দায়ের করা হয়। প্রত্যেককে ২৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১২ হাজার টাকা করে মোট ৩৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তদের তাৎক্ষণিকভাবে জেল হাজতে পাঠানো হয়েছে।এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।

