খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর

এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা
খুলনা প্রেসক্লাবের নেতৃত্বে আনুষ্ঠানিক পরিবর্তন ঘটেছে। নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন অন্তর্বর্তীকালীন কমিটির নেতারা।
শুক্রবার (১ মে) রাতে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। তারা নবনির্বাচিত সভাপতি মোস্তফা সরোয়ার ও সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলামসহ নতুন কমিটির নেতৃবৃন্দের হাতে ক্লাবের কার্যক্রম পরিচালনার দায়িত্ব তুলে দেন।

এই দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে খুলনা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমে নতুন অধ্যায়ের সূচনা হলো।

গতকাল খুলনা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় এতে মোট ১৫টি পদের বিপরীতে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ঘোষিত ফলাফলে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোস্তফা সরোয়ার। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক সময়ের খবরের সম্পাদক ও প্রকাশক মোঃ তরিকুল ইসলাম। কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয়েছেন বিমল সাহা।

সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সোহরাব হোসেন, মোঃ জাহিদুল ইসলাম এবং কাজী শামিম আহমেদ। যুগ্ম-সম্পাদক পদে জয়লাভ করেছেন মোঃ বেল্লাল হোসেন সজল। পাঠাগার, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক হিসেবে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বশির হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *