ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার।

ময়মনসিংহ জেলার মাননীয় পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মহোদয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সফল অভিযানে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানাধীন ফুলপুর টু হালুয়াঘাট মহাসড়কের নাগলা বাজার এলাকা থেকে ২২ এপ্রিল ২০২৬ খ্রিঃ তারিখ ভোর ৪:১৫ ঘটিকায় ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, যার মূল্য অনুমান ২,০০,০০০/-টাকার আলামতসহ মাদক ব্যবসায়ী ১। মাসুদ মিয়া (২৮), পিতা-আব্দুল মজিদ, মাতা-মোছাঃ লাইলী আক্তার, ২। এসএম অনিক ইসলাম (২৭), পিতা-মোঃ মুজাহারুল ইসলাম, মাতা-মোছাঃ হালিমা খাতুন, উভয় সাং-চরপাড়া, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে হালুয়াঘাট থানায় মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। ডিবি পুলিশের এই সফল অভিযানে জনসাধারণের মনে স্বস্তি ফিরে এসেছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *