চোর আতঙ্কে মতলব পৌরবাসী,দিনে দুপুরে ৫ বাসায় চোরের হানা
মোঃ খোরশেদ আলম (চাঁদপুর) সংবাদদাতাঃ
চাঁদপুরের মতলব পৌরসভার সদরে দিনে দুপুরে চুরির উপদ্রুব দিন দিন বেড়েই চলছে । দিনের বেলায় মানুষ শূন্য বাসা বাড়ী অর্থাৎ শিক্ষক ও চাকুরী জীবিদের বাসা বাড়ী টার্গেট করেই চোর চক্র হানা দেয়। এমনই কয়েকটি ঘটনা ঘটেছে মতলব পৌরসভা সদরে।
বুধবার (২২ এপ্রিল) দিনের বেলায় ৫ টি বাসার তালা ও আংটা ভেঙে ভিতরে ডুকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে মুহুর্তের মধ্যেই পালিয়ে যায় চোর চক্র।
সরেজমিনে গিয়ে জানা যায়, পৌরসভার পূর্ব -দক্ষিণ কলাদী মুসলিম পাড়া এলাকার আলু ব্যবসায়ী জাহাঙ্গীরের ৬ তলা ভবনের ৩য় তলার ভাড়াটিয়া মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদলের ভাগীনা আরিফের বাসায় চুরির ঘটনা ঘটেছে। ভাড়াটিয়া আরিফ বলেন,ওই বাসায় তার স্ত্রী ( প্রাইমারি স্কুল টিচার) সন্তানকে নিয়ে ভাড়া থাকেন। বুধবার (২২ এপ্রিল) সকাল ৯ টায় তার স্ত্রী চলে যায় শিক্ষকতার কাজে কর্মস্থলে । একমাত্র ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে বাসার দরজায় তালা লাগিয়ে আরিফ চলে যায় তার ব্যবসা প্রতিষ্ঠান ডায়াগনস্টিক সেন্টারে। দুপুরে স্কুল ছুটির পর সন্তানকে নিয়ে আরিফ বাসায় এসে দেখতে পায় দরজা খোলা এবং তালা নীচে পড়ে আছে। ভিতরে ডুকে দেখে দুই কক্ষের স্টিলের আলমারী ও সুকেশের দরজাও খোলা এবং সবকিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সাথে সাথে মতলব দক্ষিণ থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশের এস আই দেলোয়ার হোসেন তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান। আরিফ জানান, আলমারিতে থাকা আনুমানিক ২ থেকে আড়াই ভড়ি স্বর্ণ এবং ১ লাখ ৯০ হাজার টাকা নিয়ে গেছে চোরের দল।
এদিকে একই দিনে মতলব বাজারের জামান প্লাজার সামনে ৫ তলা ভবনের ৪ তলার ভাড়াটিয়া সৌদি প্রবাসী দীপু প্রধানের স্ত্রীর রুমের তালা ভেঙে প্রায় ৮৩ হাজার টাকা নিয়ে গেছে চোরের দল।
প্রবাসী দীপু প্রধানের স্ত্রী রিচি আক্তার বলেন, ওই বাসায় তার এক ছেলে রাফিকে নিয়ে প্রায় ২ বছর যাবৎ ভাড়া থাকেন।বুধবার সকালে তার ছেলে রাফিকে মাদ্রাসায় পাঠানোর পর তিনি ডাক্তার দেখানোর জন্য নারায়ণগঞ্জের উদ্দেশ্য রওয়ানা হন। যাওয়ার আগে ওই বাসার চাবি রেখে যান ৫ তলার ভাড়াটিয়া মহিলার নিকট।তিনি তাকে এটাও বলে যান তার ছেলে দুপুরে মাদ্রাসা থেকে আসলে যেন খাওয়ার ব্যবস্থা করেন।
দুপুরে রাফি বাসায় এসে তাদের রুমে ডুকে তার মাকে ডাকাডাকি করে ৫ তলায় গিয়ে মহিলাকে জিজ্ঞেস করে আন্টি আমার আম্মু কোথায়, বাডার ভিতরে যে নেই এবং বাসার ভিতরে সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে।তখন ওই মহিলা বলেন চাবি তো তোমার আম্মু আমার নিকট দিয়ে গেছেন এবং দরজায় তালা লাগানো তুমি ডুকলে কিভাবে? সাথে সাথে ওই মহিলা গিয়ে দেখে বাসার দুটি রুমের স্টিলের আলমারি ও সুকেশের দরজা খোলা এবং সবকিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তা দেখেই মহিলা ডাকচিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে বিষয়টি ওই রুমের ভাড়াটিয়া রিচিকে মোবাইলে অবহিত করেন এবং বাসার সবকিছু ভিডিও করে পাঠান চাবি রেখে যাওয়া ওই মহিলা।রিমি নারায়ণগঞ্জে পৌছার আগেই এ খবর পেয়ে ফিরে আসেন এবং মতলব দক্ষিণ থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসেন। রিমি জানান, তার স্টিলের আলমারিতে রাখা ৮৩ হাজার টাকা নিয়ে গেছে চোরের দল।
এছাড়া একই দিনে মতলব পৌরসভার সামনে মরহুম ফারুক হোসেনের ভবনের ৩য় তলার ভাড়াটিয়া কলেজ শিক্ষক প্রভাষক ফেরদৌস আলমের বাসার তালা ভেঙে ভিতরে ডুকার চেষ্টা করলে পাশের বাডার লোকজন টের পাওয়ায় চোরের দল পালিয়ে যায়।
তবে কোনো কিছু নিতে পারেনি বলেও ভাড়াটিয়া জানান। অপরদিকে টিএনটি এলাকায় বুধবার দিনের বেলায় সুমন নামের এক ব্যক্তির বাসায় চুরির ঘটনা ঘটেছে। ঢাকিরগাঁও গ্রামের মোরশেদ খানের ইলেকট্রনিক দোকানে চোর ডুকে ইলেকট্রনিক মালমাল নিয়ে যায় চোর চক্র। এদিকে চলতি সপ্তাহে মতলব পৌরসভার পূর্ব পার্শ্বে এক ভাড়াটিয়ার বাসার তালা ভেঙে দিনে দুপুরে বিপুল পরিমাণ স্বর্ণ ও নগদ টাকা নিয়ে যায় চোর চক্র। ওই বাসার ভাড়াটিয়া একটি কলেজের শিক্ষক। ওই চুরির ঘটনাটি এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়। এ চুরির রেশ না কাটতেই এক সপ্তাহের মাথায় আবারও মতলব শহরে দিনে দুপুরে ৫ টি চুরির ঘটনা ঘটে।
চুরির ঘটনা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে মতলব নগরবাসীদের মধ্যে।
তবে যে কয়েকটি বাসায় চুরির ঘটনা ঘটেছে ওই বাসাগুলোতে সিসি ক্যামেরা দেখা যায়নি।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান মানিক বলেন, যেখানে যেখানে চুরি হয়েছে তা জানার সাথে সাথেই ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। অনেক চুরির ঘটনা থানাকে যথাসময়ে অবহিত করেনা। ভবনের সামনে ও ভিতরে সিসি ক্যামেরা থাকলে চোর সনাক্ত করতে সহজ হতো।এ ঘটনাগুলোর সাথে একটি সংঘবদ্ধ চোর চক্র জড়িত রয়েছে। তাদের ধরতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।
ছবিঃ
মতলব শহরে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি হওয়া বাসা এভাবেই তছনছ করে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় তারা।

