বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, মতলব দক্ষিণ উপজেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি অনুমোদন
মোঃ খোরশেদ আলমঃ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (গভঃ রেজি নং-১০২৮/৯৮) এর উপজেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ফারুক আহমেদ বাদল ও সাধারণ সম্পাদক মোস্তফা কামালের স্বাক্ষরিত এ কমিটি গঠিত হয়।
জানা যায়, গঠিত কমিটিতে উপজেলার মোট ৪৯টি স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষকরা সম্পৃক্ত রয়েছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এ কমিটি কিন্ডারগার্টেন শিক্ষার মানোন্নয়ন ও সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নতুন কমিটিতে কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের ফারুক আহমেদ বাদলকে সভাপতি এবং মর্নিংসান কিন্ডারগার্টেন-২ এর মোস্তফা কামালকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন কাচিয়ারা মডেল একাডেমির মোঃ আবদুর রব পাটওয়ারী।
সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাদার কেয়ার একাডেমির শাহজান সাগর এবং এ এইচ ছানাউল্লাহ একাডেমির মোঃ ছানাউল্লাহ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আনোয়ারা ল্যাবরেটরি স্কুলের মোঃ নাছির উদ্দিন মৃধা।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমির আশরাফুল জাহান শাওলিন এবং সহ-সাংগঠনিক সম্পাদক আশ্বিনপুর আইডিয়াল একাডেমীর এস এম ফাহিম। অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নারায়নপুর আদর্শ একাডেমীর আব্দুল হাই এবং শিক্ষা সম্পাদক হয়েছেন সূবর্ণ স্কুলের ফজলে রাব্বি ইয়ামিন।
প্রচার সম্পাদক হিসেবে নাউজান মডেল একাডেমীর তানভীর আহমেদ, সাহিত্য সম্পাদক বর্ণমালা আদর্শ একাডেমীর ডালিম সারওয়ার এবং সহ-সাহিত্য সম্পাদক হলি চাইল্ড একাডেমির শাহজাহান প্রধান মনোনীত হয়েছেন।
এছাড়া সমাজকল্যাণ সম্পাদক আধারা আইডিয়াল স্কুলের জিসান আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক কালিকাপুর উদয়ন কিন্ডারগার্টেনের ইদ্রিস পাটোয়ারী, দপ্তর বিষয়ক সম্পাদক নাগদা আইডিয়াল স্কুলের শাহিন হোসেন এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক পল্লীমা প্রি-ক্যাডেট স্কুলের প্রাণতোষ দাস শান্ত দায়িত্ব পেয়েছেন।
মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে সাইমুম কিন্ডারগার্টেনের পারভিন আক্তার মনোনীত হয়েছেন। কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন পেয়ারীখোলা মাতৃছায়া কিন্ডারগার্টেনের হারুনুর রশিদ পাটওয়ারী, বহরী শিশু একাডেমির ফারুক আহমেদ সেলিম এবং তুষপুর আইডিয়াল কিন্ডারগার্টেনের মোঃ ইমরান হোসেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, তারা উপজেলার কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থাকে আরও সুসংগঠিত ও মানসম্মত করতে সম্মিলিতভাবে কাজ করবেন।

