খুলনা বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি প্রক্রিয়ায় প্রথমবারের মতো চালু হলো দক্ষতা উন্নয়ন পরীক্ষা
এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা
খুলনা বিশ্ববিদ্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি প্রক্রিয়ায় নতুন যুগের সূচনা হয়েছে। পেশাগত মানোন্নয়ন ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন থেকে জ্যেষ্ঠতার পাশাপাশি মেধা ও দক্ষতার ভিত্তিতে পদোন্নতি বা আপগ্রেডেশন প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে প্রথমবারের মতো ‘দক্ষতা উন্নয়ন পরীক্ষা’ গ্রহণ করা হলো।
আজ ১৮ এপ্রিল (শনিবার) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসসি)-এর উদ্যোগে এই পরীক্ষা বিএ ডিসিপ্লিন ও কম্পিউটার বিজ্ঞান ও কৌশল ডিসিপ্লিনের কম্পিউটার ল্যাবে অনুষ্ঠিত হয়। পরীক্ষায় লিখিত /ত্বত্তীয়, পদ সংশ্লিষ্ট ব্যবহারিক, কম্পিউটার টাইপিং এবং মৌখিক-এই চার ধাপে প্রার্থীদের দক্ষতা মূল্যায়ন করা হয়। পরীক্ষায় উত্তীর্ণদের বোর্ডের সুপারিশের ভিত্তিতে পদোন্নতি বা আপগ্রেডেশন দেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে পদোন্নতি মূলত জ্যেষ্ঠতার ভিত্তিতেই দেওয়া হতো। সে প্রেক্ষাপটে খুলনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় প্রশাসনিক ব্যবস্থাপনায় একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। এতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হবে এবং নিজেদের দক্ষতা উন্নয়নে তারা আরও মনোযোগী হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে পরীক্ষা চলাকালে হল পরিদর্শন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এ সময় উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ নুরুন্নবী । তাদের সঙ্গে যোগ দেন, প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, পরিচালক, আইকিউএসি, খুলনা বিশ্ববিদ্যালয়।
আজকের এই কর্মসূচিতে পরীক্ষার বিভিন্ন হলে প্রত্যবেক্ষক হিসেবে দায়িত্বে ছিলেন প্রফেসর ড. মো: আশরাফুল আলম, ডিন, সেট স্কুল; প্রফেসর ড. মো: ওয়াসিউল ইসলাম, অতিরিক্ত পরিচালক, আইকিউএসি; প্রফেসর ড. মো: সালাউদ্দীন, অতিরিক্ত পরিচালক, আইকিউএসি; প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান, অতিরিক্ত পরিচালক, আইকিউএসি; প্রফেসর ড. মো: আজমল হুদা, গনিত ডিসিপ্লিন; প্রফেসর ড. মো: শফিকুল ইসলাম, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন ও জনাব মো: নূরুল ইসলাম সিদ্দিকী, উপ-রেজিস্ট্রার, আইকিউএসি, খুলনা বিশ্ববিদ্যালয়।
পরিদর্শনকালে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম প্রসঙ্গত বলেন, ‘দক্ষতা উন্নয়ন পরীক্ষা’ একটি সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ। তিনি আরও প্রত্যাশা করেন, আমরা চাই, কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের দায়িত্ব পালনে তাদের সর্বোচ্চ পেশাদারিত্ব দেখাবে। এই পরীক্ষার মাধ্যমে যোগ্য ও মেধাবী ব্যক্তিরা যথাযথ স্বীকৃতি পাবেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই পদক্ষেপকে উচ্চশিক্ষা খাতে একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, এ ধরনের মূল্যায়ন পদ্ধতি চালু হলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজের গতি বৃদ্ধিসহ সামগ্রিকভাবে সেবার মানও উন্নত হবে।
এক প্রশ্নের জবাবে আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো: মোস্তাফিজুর রহমান বলেন, নেতৃত্ব পর্যায় হতে এই মানোন্নয়ন ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত কর্মযজ্ঞের দিক নির্দেশনা দিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। উপাচার্য মহোদয় আশা করেন এমন পদোন্নতি প্রক্রিয়া ভবিষৎতে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়সমূহ শুরু করবে। উল্লেখ্য, দেশের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় এই প্রথমবারের মতো কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি প্রক্রিয়ায় দক্ষতা উন্নয়ন পরীক্ষা চালু করলো।

