খুলনা বটিয়াঘাটা উপজেলায় উদ্ধারকৃত ১৩ বছরের শিশু পরিবারের কাছে হস্তান্তর।
সেখ রাসেল, বিভাগীয় প্রধান, খুলনা:
খুলনা বটিয়াঘাটা উপজেলায় উদ্ধারকৃত ১৩ বছরের শিশু পরিবারের কাছে হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন ও বটিয়াঘাটা থানা। গত ৮ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ০৯ঃ৩০ টায় মোহাম্মদ মুয়াজ হাসান (১৩), পিতা: মোহাম্মদ হাফিজুর রহমান, মাতা: হাজরা খাতুন, গ্রাম: মুক্তার হোসেন রোড, ১নং জলমা ইউনিয়ন পরিষদ বটিয়াঘাটা, খুলনা। ঘটনার সূত্রপাত খড়িয়াস্থ নাজু সাহেবের ইটভাটার আশেপাশে ঘোরাফেরা করতে দেখা যায়, সেখান থেকে জসিম শেখ (২৮) নামে এক ব্যক্তি শিশুটিকে বটিয়াঘাটা থানায় নিয়ে আসে। থানা হতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শিশুটিকে সমন্বিতশিশু পুনর্বাসন কেন্দ্রে (বালক), বটিয়াঘাটা, খুলনায় ওই একই তারিখে রাত ১২.০০ ঘটিকার সময় হস্তান্তর করা হয়। পরবর্তীতে শিশুটির সাথে কয়েক দফা কথাবার্তা বলে জানা যায় তার পিতার নাম এবং ঠিকানা। সেই ঠিকানা মোতাবেক যোগাযোগ করা শিশুটির পিতামাতা সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র (বালক) বটিয়াঘাটা, খুলনায় আসেন। পরর্বতীতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, বটিয়াঘাটা, খুলনা ১৮/০৪/২০২৬ তারিখ রাত ০৯ ভারপ্রাপ্ত কর্মকর্তা, বটিয়াঘাটা থানার উপস্থিতিতে দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করে বিধি মোতাবেক ঘটিকায় তাকে তার বাবা-মার নিকট হস্তান্তর করা হয়। শিশুটিকে উপহার হিসেবে ছয়টি স্টাম্প, দুটি ক্রিকেট ব্যাট ও একটি ফাইভস্টার বল প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার, বটিয়াঘাটা, খুলনা।

