বটিয়াঘাটা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি: এ্যাড. সোহেল রানা মোল্লা ও অমিমাংসিত সাধারণ সম্পাদক পদটি প্রতিযোগীর উদারতায় সোহরাব হোসেন মুন্সী।

সেখ রাসেল, বিভাগীয় প্রধান, খুলনা।
খুলনার বটিয়াঘাটা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন উৎসবমুখর ও শতভাগ অংশগ্রহণে গত ১১ এপ্রিল/২৬ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১১ পদে মোট ১৯ জন প্রার্থী প্রতিযোগীতা করে। এতে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে প্রার্থীরা অংশগ্রহণ করেন।
নির্বাচনে অন্যান্য সকল পদে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা সম্ভব হলেও সাধারণ সম্পাদক পদে দু’জন প্রতিনিধি সমান ভোট পাওয়ায় অমীমাংসিত থেকে যায়।
পরবর্তীতে দু’জন প্রার্থীর ভিতর মুঃ আল-আমিন গোলদার উদারতার পরিচয় দিয়ে তার বন্ধুবর প্রতিযোগী সোহরাব হোসেন মুন্সীকে সম্পাদক হিসেবে সমর্থন জানিয়ে ঘোষণা দেন। এ ঘটনায় প্রেসক্লাব প্রাঙ্গণে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত সাংবাদিক ও সদস্যরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে একে পেশাগত ঐক্য, পারস্পরিক সম্মান ও সহমর্মিতার অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। এছাড়াও ১১ তারিখ নির্বাচনে কার্যনির্বাহী পদে সমান ভোট পেলে মোঃ নুর আলম অত্র ক্লাবের প্রতিষ্ঠাতা অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস কে সমর্থন জানিয়ে উদারতার পরিচয় দেন।
সংশ্লিষ্ট মহলের মতে, এই সৌহার্দ্যপূর্ণ সমাধান বটিয়াঘাটা প্রেসক্লাবের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে সহায়ক ভূমিকা রাখবে। প্রধান নির্বাচন কমিশনার আঃ হামিদ পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করেন।
নতুন নির্বাচিত কমিটি: সভাপতি এ্যাঃ সোহেল রানা মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন মুন্সী, কেষাধ্যক্ষ আসাদুজ্জামান উজ্জ্বল, সিনিয়র সহ সভাপতি আঃ রব, সহ সভাপতি অমলেন্দু বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক সেখ মোঃ রাসেল হোসেন, সহ-সম্পাদক অরুপ জোদ্দার, নির্বাহী সদস্য: মোঃ হানিফ, সাহাবুদ্দিন দোলন, মনিরুল ইসলাম, অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস।
নির্বাচন কমিশনার আঃ হামিদ ও প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস বলেন, নির্বাচিত কমিটিবৃন্দ আরও কয়েকটি পদ বৃদ্ধি করে উদারতার পরিচয়কারীদের ও আরও কয়েকজনকে সম্মান জানিয়ে প্রেসক্লাবের গতিকে বৃদ্ধি করার পরামর্শ দান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *